| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কন্যা সন্তানের মা হলেন বুবলী, বাবা কে?

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ১৭:১৭:১৫:অপরাহ্ন  |  ১৩৮৬ বার পঠিত
কন্যা সন্তানের মা হলেন বুবলী, বাবা কে?

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে কন্যাসন্তান জন্মের সুখবর জানান তিনি।

তিনি ফেসবুক পোস্ট লেখেন , গত ১১ মে তাদের পরিবারে নতুন অতিথি হিসেবে জন্ম নিয়েছে ফুটফুটে এক কন্যাসন্তান। জন্মসনদে বাবা হিসেবে উল্লেখ রয়েছে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের নাম। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা পোস্টে বুবলী লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দঘন মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

বুবলি গণমাধ্যমকে জানান,  মাতৃত্বকালীন বিরতির পর খুব শিগগিরই কাজে ফিরবেন।  কাজে ফেরার তাগিদ তো আছেই। অনেক প্রযোজক তাদের অর্থ বিনিয়োগ করেছেন। মাতৃত্বকালীন সময়ের কারণে বেশ কয়েকটি কাজ আটকে আছে। তাই কিছুদিন বিশ্রাম নিয়ে দ্রুতই কাজে ফিরতে চাই, যাতে কোনো নির্মাতা ক্ষতিগ্রস্ত না হন। আশা করি, সবাই বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন।

উল্লেখ্য, শাকিব খান ও বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জিউইশ মেডিকেল হাসপাতালে তার জন্ম হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সন্তানের জন্মের বিষয়টি প্রকাশ্যে আনেন শাকিব খান ও বুবলী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪