| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ রাতে তেহরান পুড়বে: বেন-গাভির

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ০৩:৩০:২৮:পূর্বাহ্ন  |  ১৪৬ বার পঠিত
আজ রাতে তেহরান পুড়বে: বেন-গাভির

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির বলেছেন, আজ রাতে তেহরান পুড়বে।

রোববার (৭ জুন) রাতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।

এর আগে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) উত্তর ইসরায়েল লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির দাবি, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের এক কমান্ডার বলেন, বৈরুতে হামলা এবং দক্ষিণ লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েল ‘সব সীমা অতিক্রম করেছে’।

ইসরায়েলের স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে হামলাটি চালানো হয়। তবে কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতা সাইরেন বেজে ওঠে।

হামলার পর ইসরায়েলজুড়ে স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। একই সঙ্গে নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টা মোহসিন রেজায়ি বলেন, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আগ্রাসন ইরান সহ্য করবে না। আজ রাতের হামলা ছিল আগ্রাসনের জবাব। এটি কেবল একটি সতর্কবার্তা। এ সতর্কতা উপেক্ষা করা হলে পরবর্তী আঘাত আরও ব্যাপক হবে এবং এর জন্য আগ্রাসনকারীদের চড়া মূল্য দিতে হবে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের ওপর ইরানের এটিই প্রথম সরাসরি হামলা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪