| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তর কোরিয়ায় শি জিনপিং, দেওয়া হলো বিশাল সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ১৯:২১:০৮:অপরাহ্ন  |  ১০৭ বার পঠিত
উত্তর কোরিয়ায় শি জিনপিং, দেওয়া হলো বিশাল সংবর্ধনা

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার সফরসঙ্গীরা উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। তাদের বহনকারী ফ্লাইটটি সোমবার (৮ জুন) সকালে দেশটিতে অবতরণ করে।

এদিকে শি জিনপিংয়ের আগমনকালে কিম জং উন ও তার স্ত্রী রি সোল জুকে স্বাগত জানাতে দেখা গেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির ফুটেজে তাদের হাততালি দিতে ও হাসিমুখে দেখা গেছে।

ভিডিও ক্লিপে দেখা যায়, রেড কার্পেট বিছানো হচ্ছে এবং উত্তর কোরিয়ার সৈন্যরা এর দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।

সিসিটিভির ক্লিপে শি জিনপিং এবং তার সফরসঙ্গীদের দেখা যায়নি। তবে সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, কিম ও শি করমর্দন করেছেন এবং উত্তর কোরিয়ার শিশুরা শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ানকে ফুলের তোড়া উপহার দিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্য বলছে, শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ান গাড়িতে করে পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কয়ারে পৌঁছান। সেখানে আগে থেকেই একদল সামরিক ব্যান্ড ও জনতা তাদের অপেক্ষায় ছিল।

সংবাদমাধ্যমটি আরও বলছে, সেখানে তাদের স্বাগত জানান কিম জং উন ও তার স্ত্রী রি সোল জু। তাদের চারপাশে ব্যানার শোভা পাচ্ছিল, যাতে লেখা ছিল— ‘উত্তর কোরিয়া ও চীনের চিরস্থায়ী বন্ধুত্ব’ এবং ‘উত্তর কোরিয়া ও চীনের অটুট বন্ধুত্ব ও ঐক্য দীর্ঘজীবী হোক’।

এরপর শি জিনপিং কোরিয়ান পিপলস আর্মির গার্ড অব অনার পরিদর্শন করেন। এটি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর একটি অভিজাত আনুষ্ঠানিক ইউনিট। তারা কোরিয়ান ভাষায় চিৎকার করে বলছিলেন, ‘কমরেড শি জিনপিংয়ের সুস্বাস্থ্য কামনা করছি’।

সিনহুয়ার পোস্ট করা একটি ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সেখানে শিশুদের উত্তেজনার সঙ্গে লাফাতে দেখা যায়। এসময় জনতা চীন ও উত্তর কোরিয়ার পতাকা ও ফুলের তোড়া নাড়াচ্ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪