| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌথ যুদ্ধবিমান প্রকল্পে বিরোধ মেটাতে ব্যর্থ জার্মানি ও ফ্রান্সের নেতারা

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ১৫:১৩:৪১:অপরাহ্ন  |  ১৩৫২৯৪৪ বার পঠিত
যৌথ যুদ্ধবিমান প্রকল্পে বিরোধ মেটাতে ব্যর্থ জার্মানি ও ফ্রান্সের নেতারা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: যৌথভাবে উন্নয়নাধীন নতুন প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণে যুক্ত কোম্পানিগুলোর মধ্যে মতপার্থক্য দূর করা সম্ভব হচ্ছে না বলে সিদ্ধান্তে পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন জার্মান সরকারের দুই কর্মকর্তা।

তারা জানান, ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (এফসিএএস) নামে পরিচিত এই প্রকল্পে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে বলে দুই নেতা মনে করছেন।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রকল্পের আওতায় থাকা ড্রোন ব্যবস্থা এবং তথ্য আদান-প্রদানের নেটওয়ার্কের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে সম্মত হয়েছে অংশগ্রহণকারী দেশগুলো।

ফ্রান্স, জার্মানি ও স্পেনের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এফসিএএস প্রকল্পকে ইউরোপের পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান কর্মসূচি হিসেবে বিবেচনা করা হয়।

এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি।-রয়টার্স 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪