| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ৩ হাজার ৫০০ বার হামলা

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ২১:২৩:০২:অপরাহ্ন  |  ১২৬ বার পঠিত
যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ৩ হাজার ৫০০ বার হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক:লেবাননের প্রতিরক্ষামন্ত্রী মিশেল মেনাসা জানিয়েছেন, ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল দেশটিতে প্রায় ৩ হাজার ৫০০ বার হামলা চালিয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ১৭ এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত ইসরায়েল ৩ হাজার ৪৯১টি বিমান হামলা,৪০৭টি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস অভিযান এবং ৬টি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার অভিযান পরিচালনা করেছে।এসব হামলায় দক্ষিণ লেবাননের কিছু গ্রাম পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

যদিও বৈরুত ও আশপাশের এলাকায় বিমান হামলা অনেকটাই কমেছে, তবুও দক্ষিণ লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বন্ধ হয়নি।এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

২ মার্চ যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলা ও সরিয়ে নেওয়ার নির্দেশের কারণে লেবাননের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ, অর্থাৎ ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রয়টার্স 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪