| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১৩:১৪:১৩:অপরাহ্ন  |  ৬১৫৬ বার পঠিত
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: গান, নৃত্য, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা চর্চা এবং দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

মঙ্গলবার সন্ধ্যায় কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে দেশাত্মবোধ, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধভিত্তিক নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী নাজিয়া শাহানাজ আমিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের সাংস্কৃতিক, নৈতিক ও মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জানা যায়, এ বছরের প্রতিযোগিতায় ৫টি ক্যাটাগরিতে মোট ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২৬টি ইভেন্টে তারা নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে। এর মধ্যে ছিল রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান, লোকসংগীত, সাধারণ নৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য ও ছড়াগানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা।

তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৮৬ জন বিজয়ীর হাতে অতিথিরা পুরস্কার ও সনদপত্র তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের আনন্দে পুরো অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সেনা রিজিয়ন ও সদর জোনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দক্ষ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪