ইন্টারন্যাশনাল ডেস্ক: ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, ইসরায়েল, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ সম্ভাব্য চুক্তিকে সমর্থন জানিয়েছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইরানের সঙ্গে স্বাক্ষরিতব্য সমঝোতা স্মারকের কোনো পক্ষ নয় ইসরায়েল।
ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নেতানিয়াহু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ, সমৃদ্ধকরণ অবকাঠামো ভেঙে ফেলা, ক্ষেপণাস্ত্র উৎপাদনে সীমাবদ্ধতা আরোপ এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টায় ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে ইরান লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে। সেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সমান্তরাল সংঘাত এখনো অব্যাহত রয়েছে।- রয়টার্স
রিপোর্টার্স২৪/এসসি