| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানকে সতর্ক করলেন ম্যাক্রোঁ

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ২০:৪৩:৩২:অপরাহ্ন  |  ২১৫০ বার পঠিত
ইরানকে সতর্ক করলেন ম্যাক্রোঁ

ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে করেছে যুক্তরাষ্ট্র-ইরান। দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়ানো হয়েছে। হরমুজ প্রনালি চুক্তিতে একটি ফাঁক রয়ে যাওয়ায় চটেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গুরুত্বপূর্ণ এই রুটটি দিয়ে জাহাজ চলাচলে ফি আরোপের বিরুদ্ধে ইরানকে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট।

সোমবার (১৫ জুন) জি৭ শীর্ষ সম্মেলন শুরু যোগ দেওয়ার আগে এই বার্তা দেন তিনি। ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌরুটটিতে জাহাজ চলাচলে যেনো কোন ফি ধার্য না করা হয়, সেজন্য সবকিছু করা উচিত। এর আগে ইরানের সংবাদ সংস্থা  ফার্স জানিয়েছে, ঘোষণার ঠিক আগে তেহরান মধ্যপ্রাচ্য যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কাঠামো চুক্তিতে সামুদ্রিক পরিষেবা ফি আরোপের একটি ধারা যুক্ত করেছে।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অধীনে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের পরিবর্তে সামুদ্রিক পরিষেবা ফি ধার্য করবে ইরান।

উল্লেখ্য, ইসরায়েল এই চুক্তির আনুষ্ঠানিক অংশ নয় এবং তারা এতে স্বাক্ষরও করছে না। যদিও এর আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক দফা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।

এদিকে রবিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলের নতুন হামলার ঘটনায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অঞ্চলটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে অনেকের আশঙ্কা, পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠলে সদ্য হওয়া এই সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪