| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ পার হলো সৌদি আরবের তিন সুপারট্যাংকার

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৯:০৭:১২:অপরাহ্ন  |  ২৩৫৯ বার পঠিত
হরমুজ পার হলো সৌদি আরবের তিন সুপারট্যাংকার

ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি আরবের পতাকাবাহী তিনটি তেলবাহী সুপারট্যাংকার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সামুদ্রিক জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যদাতা প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক-এর ডেটা বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই এই খবর নিশ্চিত করেছে।

তথ্য অনুযায়ী, ‘আওতাদ’, ‘জাহাম’ এবং ‘শাদেন’ নামের তিনটি বিশাল ট্যাংকার যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালির পশ্চিমে পারস্য উপসাগরে নোঙর করে আটকে ছিল। মেরিন ট্রাফিকের ডেটা ইঙ্গিত দেয়, জাহাজগুলো তাদের অবস্থান নির্ণয়কারী ট্রান্সমিটার বন্ধ করে অত্যন্ত গোপনে হরমুজ প্রণালি পার হয়। এরপর ওমান সাগরে প্রবেশের পর তারা আবারও তাদের ট্র্যাকিং সংকেত চালু করে।

এই তিনটি সুপারট্যাংকারই সৌদি আরবের রাস তানুলা বন্দর থেকে অপরিশোধিত তেল বোঝাই করেছিল। এর মধ্যে দুটি জাহাজ সংঘাত শুরুর ঠিক আগে, গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি তাদের পণ্য লোড করে। আর বাকি ট্যাংকারটি যুদ্ধ শুরুর এক সপ্তাহ পর, অর্থাৎ গত ৭ মার্চ তেল বোঝাই করেছিল।

বর্তমানে ওমান সাগরে অবস্থান করা জাহাজগুলোর মধ্যে আওতাদ দক্ষিণ কোরিয়া এবং শাদেন জাপানের দিকে যাওয়ার বার্তা সম্প্রচার করছে। তবে জাহাম নামের ট্যাংকারটি বর্তমানে তাদের গন্তব্যের কোনও অবস্থান সম্প্রচার করছে না। সূত্র: বিবিসি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪