| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ২০:০৪:৩৭:অপরাহ্ন  |  ১৮৮৫ বার পঠিত
আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি অনুযায়ী তেহরান যদি তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়, তবে ওয়াশিংটন আবারও সামরিক পদক্ষেপ নিতে এবং কঠোর অবরোধ আরোপ করতে সম্পূর্ণ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই হুঁশিয়ারি দিয়েছেন।

বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার হেগসেথ বলেন, প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) স্পষ্ট করে দিয়েছেন যে এই আলোচনার সময়সীমার মধ্যে ইরান যদি তাদের দেওয়া কথা অনুযায়ী কাজ না করে, তবে আমরা পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত থাকব।

তিনি আরও বলেন, ইরান যদি এই চুক্তি মেনে না চলে, তবে আমাদের পক্ষে আবারও একটি কঠোর ও নিশ্ছিদ্র অবরোধ আরোপ করা পুরোপুরি সম্ভব।

প্রতিরক্ষামন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের সামরিক পদক্ষেপ এবং আলোচনা মূলত ইরানের পারমাণবিক অস্ত্রের বিষয়টিকে কেন্দ্র করেই আবর্তিত হবে।

হেগসেথ আরও বলেন, বেশ কিছু ইউরোপীয় দেশ হরমুজ প্রণালি মাইনমুক্ত করার কাজে এগিয়ে আসতে প্রস্তুত রয়েছে। তবে তিনি বিশেষভাবে যুক্তরাজ্যের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন এগিয়ে আসে, আরও বেশি ভূমিকা রাখে এবং আরও বেশি ব্যয় করে। সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪