| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

র‍্যাংকিংয়ে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ২১:৪৭:০২:অপরাহ্ন  |  ১০১৯ বার পঠিত
র‍্যাংকিংয়ে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি: আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ‘ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬-২৭’-এ দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।

গত ১৬ জুন ইউএস নিউজের ওয়েবসাইটে প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, ১০০-এর মধ্যে ৪৫ দশমিক ৫ স্কোর করে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় রাবির অবস্থান ৬১২তম। একইসঙ্গে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭৬তম ও বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

গত বছরের তুলনায় এবার রাবির অবস্থানের উন্নতি হয়েছে। ২০২৫-২০২৬ সালের র‍্যাংকিংয়ে ৪১ দশমিক ৩ স্কোর নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে ছিল প্রতিষ্ঠানটি।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, গবেষণা, শিক্ষা ও একাডেমিক কার্যক্রমে সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতে বৈশ্বিক র‍্যাংকিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও উন্নত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪