| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মি টু’-এর পর লক্ষণীয় পরিবর্তন এসেছে বলি ইন্ডাস্ট্রিতে: ফাতিমা

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ০৫:৪২:৪১:পূর্বাহ্ন  |  ১৫৩৪২৫৩ বার পঠিত
‘মি টু’-এর পর লক্ষণীয় পরিবর্তন এসেছে বলি ইন্ডাস্ট্রিতে: ফাতিমা
ছবির ক্যাপশন: বলিউডের ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বলিউডের ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বলিউড যাকে চিনেছিল দঙ্গল হিসেবে। এবার সেই অভিনেত্রী ‘মেট্রো ইন দিনো’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন। 

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শুটিং সেটে যৌন নির্যাতন, কাস্টিং কাউচসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

ফাতিমা সানা বলেন, ‘মি টু আন্দোলনের পর একটি লক্ষণীয় পরিবর্তন এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। মানুষ এখন এ বিষয়টিতে ভীত বোধ করেন। তবে ইন্ডাস্ট্রিকে আরও অনেক দূর যেতে হবে। তিনি বলেন, এটি এমন নয় যে, সিনেমা ইন্ডাস্ট্রি খারাপ। যে ঘটনা ঘটেছে, তা কেবল কারও কারও সঙ্গে ঘটছে। এমনকি তা অনেক সময় কথোপকথনের মাধ্যমেই ঘটেছে।

ফাতিমা সানা শেখ সবসময় খোলাখুলিভাবে কথা বলতে পছন্দ করেন। এ ব্যাপারে ব্যতিক্রম নন। অভিনেত্রী বলেন, প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এটি (যৌন নির্যাতন) বিদ্যমান। তবে এখন অভিযোগ আগের চেয়ে বেশি গুরুত্বসহকারে নেওয়া হয়। আপনি কারও সঙ্গে কাজ করছেন, আপনি সিনেমার জন্য ঘনিষ্ঠ হয়ে উঠছেন; কিন্তু তারপরও আপনি বুঝতে পারেন না, সম্পর্কগুলো কীভাবে কাজ করে। এরপর আছে ক্ষমতার ব্যবহার। তিনি বলেন, নারীরা এখন জনসমক্ষে তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে পারেন। সেই পরিবর্তন এসেছে। 

ফাতিমা সানা শেখ বলেন, এটি একটি পুরুষশাসিত শিল্প। তবে মি টুর পর নারীরা এ বিষয়ে কথা বলতে পারেন। আপনি কেন একজন অভিনেতার সঙ্গে এমন করলেন, আপনাকে সেই জবাবদিহি করতে হবে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি অস্বস্তিকর অবস্থার ভেতর দিয়ে গেছেন। তবে সেটে তিনি কখনো সরাসরি যৌন অসদাচরণের মুখোমুখি হননি।

উল্লেখ্য, আগামী ৪ জুলাই  সানা শেখ অভিনীত ‘মেট্রো ইন দিনো’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। সানা শেখ ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, সারা আলি খান, আদিত্য রায় কাপুর, আলি ফজল, নীনা গুপ্তা, অনুপম খের প্রমুখ।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪