| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকিব বাংলাদেশের বিনোদন দুনিয়াকে ধরে রেখেছেন :ভারতীয় পরিচালক

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ০৮:২১:০৫:পূর্বাহ্ন  |  ১৫৩৪১৩১ বার পঠিত
শাকিব বাংলাদেশের বিনোদন দুনিয়াকে ধরে রেখেছেন :ভারতীয় পরিচালক
ছবির ক্যাপশন: শাকিব বাংলাদেশের বিনোদন দুনিয়াকে ধরে রেখেছেন :ভারতীয় পরিচালক

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক রাজীব বিশ্বাস। তার নির্মাণ ঝুলিতে জমা পড়েছে মোট ১৮টি চলচ্চিত্র। এর মধ্যে দুটো সিনেমা বাংলাদেশের। তার নির্দেশিত ‘নাকাব’ সিনেমায় অভিনয় করেন শাকিব খান।

১৬টি ভারতীয় বাংলা সিনেমা নির্মাণ করেন রাজীব, যার অধিকাংশ ব্যবসাসফল। রাজীব পরিচালিত অধিকাংশ সিনেমার নায়িকা ছিলেন তার প্রাক্তন স্ত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তবে করোনার সময়ে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মন্দা দেখা যায়। ২০২২ সালের পর অনেকটা হারিয়ে যান এই নির্মাতা। দীর্ঘদিন পর আড়ালে চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

ভারতীয় একটি গণমাধ্যমে রাজীব বিশ্বাস বলেন, পর পর বড় বাজেটের দুটো সিনেমা নিয়ে ব্যস্ত ছিলাম। ‘অপারেশন জ্যাকপট’ আর ‘চিতা’। দুটো কাজই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গিয়েছে। কবে শুরু হবে তা জানি না। আপাতত নিজের শহরেই ফিরে এলাম।

করোনা সংকটের প্রভাব টলিউডে পড়ার পর বিকল্প পথ হিসেবে বাংলাদেশের দুটো সিনেমার কাজ হাতে নেন রাজীব বিশ্বাস। তিনি বলেন, “অপারেশন জ্যাকপট’ সিনেমায় আটজন নায়ক। টেকনিশিয়ান কলকাতার হলেও সমস্ত অভিনেতা বাংলাদেশের। ফ্রান্স, মুম্বাই আর বাংলাদেশ মিলিয়ে মোট ৭০ দিনের কাজ। বাংলাদেশের শুটিং শেষ করার পরই দেশটির পরিস্থিতি বদলাতে থাকে। ফলে ফ্রান্স আর মুম্বাইয়ের শুটিং এখনো বাকি। একইভাবে ‘চিতা’ সিনেমার কাজও মাঝপথে বন্ধ হয়ে যায়। এই সিনেমার নায়ক অনন্ত জলিল, নায়িকা তার স্ত্রী বর্ষা।”

তাহলে এখন কি বাংলাদেশে নাটক-সিনেমা তৈরি হচ্ছে না? জবাবে রাজীব বলেন, হচ্ছে, তবে কম হচ্ছে। একমাত্র শাকিব খান বাংলাদেশের বিনোদন দুনিয়াকে ধরে রেখেছেন। বাকিরা ওনার মতো করে সফল হতে পারছেন কই।

খানিকটা ব্যাখ্যা করে রাজীব বলেন, ওপার বাংলায় পূর্বতন সরকারের পতন ব্যবসায় প্রভাব ফেলেছে। অর্থনৈতিক কাঠামোয় প্রভাব পড়েছে। বিনোদন দুনিয়ায় সেভাবে লগ্নি হচ্ছে না। ভিসা সমস্যার কারণে ওপার বাংলার শিল্পীরাও ভারতে কাজ করতে আসতে পারছেন না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪