| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত নেতার ছেলে চবিসাস নেতা, ছিলেন ছাত্রলীগের নেতৃত্বেও

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ১৮:০৫:৩৪:অপরাহ্ন  |  ৫৪৫ বার পঠিত
জামায়াত নেতার ছেলে চবিসাস নেতা, ছিলেন ছাত্রলীগের নেতৃত্বেও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. ফুয়াদ মন্ডলের অতীতে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ঘিরে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মো. ফুয়াদ মন্ডল ২০২১-২২ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে এনটিভি, বাংলাদেশ টাইমস, দৈনিক পূর্বকোণ ও ক্যাম্পাস টাইমসসহ কয়েকটি গণমাধ্যমে কাজ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে তাকে ছাত্রলীগের মিছিল ও বিভিন্ন কর্মসূচির সামনের সারিতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের সঙ্গে তার একাধিক ছবিও প্রচার করা হচ্ছে।

কয়েকজন শিক্ষার্থীর দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগের ‘সিএফসি’ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন।

এদিকে, কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর মো. ফুয়াদ মন্ডলের অবস্থানে পরিবর্তন এসেছে। তাদের দাবি, বর্তমানে তিনি জামায়াত-শিবিরের প্রতি সমর্থনশীল। তবে এ বিষয়ে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

অন্যদিকে, তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিএনপি সরকারের সমালোচনা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থনে একাধিক পোস্ট রয়েছে বলেও দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে, তার বাবা মো. ইউছুব আলী মন্ডল গাইবান্ধা-২ আসনের ৫ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী ছিলেন।

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. ফুয়াদ মন্ডলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪