| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরীক্ষা ও ফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে কুবির আইন বিভাগে তালা

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ১৮:০৯:১১:অপরাহ্ন  |  ৭৫১ বার পঠিত
পরীক্ষা ও ফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে কুবির আইন বিভাগে তালা

কুমিল্লা প্রতিনিধি: সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা বিভাগীয় অফিসকক্ষে তালা ঝুলিয়ে ৬ দফা দাবি উত্থাপন করেন।

মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভাগটিতে প্রায় আট মাসের সেশনজট সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ে পরীক্ষা ও ফল প্রকাশ না হওয়া, পর্যাপ্ত ক্লাস না নেওয়া এবং একাডেমিক রোডম্যাপের অভাবে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে দ্রুত ইনকোর্স পরীক্ষার ফল প্রকাশ, বাকি দুই সেমিস্টারের পরীক্ষা শেষ করার সময়সূচি ঘোষণা, পূর্ণাঙ্গ একাডেমিক রোডম্যাপ প্রকাশ, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ এবং শিক্ষক সংকট নিরসন।

বিভাগীয় সূত্রে জানা গেছে, শিক্ষক সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে একাডেমিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে। তবে আগামী সোমবার থেকে পরীক্ষা শুরু এবং দ্রুত একাডেমিক রোডম্যাপ প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪