| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজস্ব অস্ত্র উৎপাদনে জোর দিচ্ছে ইসরাইল: নেতানিয়াহু

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ০৭:১২:১৫:পূর্বাহ্ন  |  ৪১৬ বার পঠিত
নিজস্ব অস্ত্র উৎপাদনে জোর দিচ্ছে ইসরাইল: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান সংঘাতে দীর্ঘমেয়াদে টিকে থাকতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েলের।

মঙ্গলবার (২৩ জুন) পশ্চিম তীরের গুশ এৎজিয়নে রিজার্ভ যুদ্ধ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। তবে বর্তমান পরিস্থিতিতে ইসরাইলকে স্বাধীন অস্ত্র উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং নিজেদের প্রয়োজনীয় অস্ত্র নিজেদেরই তৈরি করতে হবে।

তিনি বলেন, ‘আমরা এখন ইরান এবং তাদের মিত্রদের মোকাবিলা করছি। আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি। বিষয়টি এখনও শেষ হয়ে যায়নি। আগামী ৩০ বছরে আমরা কোথায় থাকব, তা নির্ভর করবে আমাদের শক্তির ওপর। এ কারণেই আমরা আরও বড় শক্তি গড়ে তুলছি।’

ইসরাইলের প্রধানমন্ত্রী আরও বলেন, তার লক্ষ্য হলো এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে দেশটি অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভর হবে।

গত কয়েক মাস ধরেই নেতানিয়াহু ধাপে ধাপে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করার সম্ভাবনার কথা উল্লেখ করে আসছেন। তবে তার সাম্প্রতিক মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা এবং ইসরাইলের সামরিক পদক্ষেপের ওপর সম্ভাব্য সীমাবদ্ধতা নিয়ে জেরুজালেমে উদ্বেগ বাড়ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪