| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলকে পুরো লেবানন ছাড়ার হুঁশিয়ারি কায়ানির

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ০০:১৮:২৬:পূর্বাহ্ন  |  ১১৭০ বার পঠিত
ইসরায়েলকে পুরো লেবানন ছাড়ার হুঁশিয়ারি কায়ানির

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দখলকৃত সব এলাকা থেকে দ্রুত সরে যেতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কায়ানি। তিনি বলেছেন, স্বেচ্ছায় লেবাননের ভূখণ্ড ত্যাগ না করলে ইসরায়েলকে শেষ পর্যন্ত ‘পরাজয়ের ভারে পালিয়ে যেতে’ হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে কায়ানি বলেন, “ইসরায়েলকে নিজ ইচ্ছায় লেবাননের সব ভূখণ্ড ছেড়ে চলে যেতে হবে, অন্যথায় পরাজয়ের মুখে তাদের পালাতে বাধ্য হতে হবে।” তার এ মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।

সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চললেও ইসরায়েল জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে তারা দক্ষিণ লেবাননের কিছু এলাকায় সামরিক উপস্থিতি বজায় রাখবে।

অন্যদিকে, তেহরান ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় লেবানন ইস্যুকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেছে। ইরানের অবস্থান হলো, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করতে ইসরায়েলকে পুরো লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী প্রকাশ্যে জানিয়েছেন, দক্ষিণ লেবাননে গড়ে তোলা নিরাপত্তা বলয় থেকে ইসরায়েলি বাহিনী আপাতত সরে যাবে না। ফলে যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিশ্লেষকদের মতে, লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রশ্নটি এখন শুধু বৈরুত ও তেলআবিবের মধ্যকার বিরোধ নয়; বরং এটি ইরান, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক শক্তিগুলোর কূটনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪