| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরাইলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি পাকিস্তানের

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ০৩:০২:১৮:পূর্বাহ্ন  |  ১০৭৮ বার পঠিত
ইসরাইলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা ভণ্ডুল করার উদ্দেশ্যে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ—এমন দাবি করেছে ইরানের একটি গণমাধ্যম। তবে এ দাবির পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ জুন) ইরানি সংবাদমাধ্যম হামশাহরি, দেশটির বার্তা সংস্থা আইএসএনএর বরাতে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে দাবি করা হয়, ইরান-যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যেই কথিত এই পরিকল্পনা করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আগেই সম্ভাব্য ওই পরিকল্পনার বিষয়ে অবগত হয় এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির তথ্য থাকা সত্ত্বেও আসিম মুনিরের সফরসূচি বা বৈঠকের সময়সূচিতে ইসলামাবাদ কোনো পরিবর্তন আনেনি বলেও দাবি করা হয়।

হামশাহরির প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসরাইলকে সতর্কবার্তা পাঠায় যে, পাকিস্তানি প্রতিনিধিদলের ওপর কোনো হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এমন দাবিও উঠে এসেছে যে, পাকিস্তান ইসরাইলকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিল।

ইরানি গণমাধ্যমটির দাবি, পাকিস্তানের ওই বার্তার পর মোসাদ কথিত পরিকল্পনা থেকে সরে আসে। তবে এ বিষয়ে ইসরাইল, পাকিস্তান কিংবা সংশ্লিষ্ট কোনো আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, পাকিস্তানের কয়েকজন কর্মকর্তা ও নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, আসিম মুনিরকে লক্ষ্য করে কোনো হামলার পরিকল্পনার অভিযোগের পক্ষে কোনো তথ্য বা নিরাপত্তা সতর্কতা ছিল না এবং এ ধরনের দাবি "ভিত্তিহীন" ও "অযৌক্তিক"।

উল্লেখ্য, এই অভিযোগ প্রথমে ব্রাজিলীয় সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবারের বক্তব্যের মাধ্যমে সামনে আসে। তবে এখন পর্যন্ত কোনো স্বাধীন সূত্র বা সরকারি তদন্তে এর সত্যতা নিশ্চিত হয়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪