| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাহরাইনে ড্রোন হামলা চালাল ইরান

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ১৯:০৯:৩১:অপরাহ্ন  |  ৯০৭ বার পঠিত
বাহরাইনে ড্রোন হামলা চালাল ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ ভোরে দেশটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ হামলার তীব্র নিন্দা জানায় বাহরাইন।

শনিবার (২৭ জুন) প্রকাশিত এক বিবৃতিতে হামলার তথ্য জানায় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, শনিবার সকালে বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

এসময় বলা হয়, একাধিক ড্রোন বাহরাইনের ভূখণ্ডে আঘাত হানে। তবে হামলার ধরন ও স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ হামলাটিকে দেশটির সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন বলে মন্তব্য করে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রণালয়।

এছাড়াও, এ হামলা বাহরাইনের সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করা হয় বিবৃতিতে।

এদিকে, পৃথক এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলার জবাবে তারা ‘প্রতিরক্ষামূলক’ হামলা চালিয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪