| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাইয়ে আহত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ২০:১০:১৫:অপরাহ্ন  |  ৫৫০ বার পঠিত
জুলাইয়ে আহত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

গাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করা হয়েছে। তবে এসব শিক্ষার্থীকে শুধু সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি দিতে হবে।

বুধবার (১ জুলাই) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষাসংক্রান্ত ফি মওকুফের সুবিধা পেতে আহত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশিত আহতদের তালিকা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৬৯ জন শিক্ষার্থীর তথ্য পেয়েছে।

এতে জানানো হয়, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে, এসব শিক্ষার্থীর সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ব্যতীত পরীক্ষা সংক্রান্ত অন্যান্য ফি মওকুফ করার জন্য অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪