| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ০২:২৮:৪৯:পূর্বাহ্ন  |  ৪২৩৫ বার পঠিত
গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৭৪ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭৩ হাজার ৫৩৭ জন।

বৃহস্পতিবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন এলাকায় অন্তত চারজন নিহত হয়েছেন। একই সময়ে আহত অবস্থায় আরও ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত সাত ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক হাজার ৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৪২৯ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৮৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা অনেক স্থানে পৌঁছাতে না পারায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪