| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ার বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ২২:৪৮:৪৭:অপরাহ্ন  |  ৫৯১ বার পঠিত
রাশিয়ার বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি বড় তেল টার্মিনালে ইউক্রেন রাতভর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই স্থাপনাটিকে তিনি রাশিয়ার ‘যুদ্ধের অর্থ জোগান দেওয়া মূল অবকাঠামো’ হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেন আরও জানিয়েছে, ওই অঞ্চলের একটি বড় রুশ নৌ ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকসান্দর বেগলোভ জানিয়েছেন, শহরটি একটি ‘ব্যাপক’ ড্রোন হামলার শিকার হয়েছে এবং তেল টার্মিনালে আঘাত লাগার বিষয়টি তিনি স্বীকার করেছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলোতে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে, যার ফলে সেখানে ব্যাপক জ্বালানি সংকট তৈরি হয়েছে। কিয়েভের দাবি, এই হামলার ফলে রাশিয়ার তেল শোধনাগার সক্ষমতার প্রায় ৪৩ শতাংশ অচল হয়ে পড়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনের মতে, রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলো বৈধ লক্ষ্যবস্তু, কারণ মস্কো তার যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য জীবাংশ জ্বালানি রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভর করে। ইউক্রেনীয় হামলার কারণে জ্বালানি সংকটের কথা গত সপ্তাহে স্বীকার করার পর, শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ বাড়ানোর লক্ষ্যে একটি বিলে স্বাক্ষর করেছেন। সূত্র: বিবিসি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪