| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ২২:৫৭:৩৮:অপরাহ্ন  |  ৫১১ বার পঠিত
ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২,৬৪৫ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন আরও ১২,৬৬৬ জন। শুক্রবার (৩ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানানো হয়, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ৮৬,১১৭টি পরিবারকে জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় এই অঞ্চলের প্রায় ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

বিপর্যয় মোকাবিলায় ভেনিজুয়েলার সরকার রাজধানী কারাকাস থেকে প্রায় ৩০,০০০ উদ্ধারকারী ও ত্রাণকর্মী মোতায়েন করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজে হাত বাড়িয়েছেন ৩,৩০০ জনেরও বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.২ এবং ৭.৫।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মূল ভূমিকম্পের পর শুক্রবার পর্যন্ত ওই অঞ্চলে প্রায় ৮৯০টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রতিনিয়ত আতঙ্ক সৃষ্টি করছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল সম্পর্কে জানা গেছে, ৭.৫ মাত্রার প্রধান ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইউমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭.২ মাত্রার ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপে থেকে ২৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হেনেছিল। বর্তমানে সেখানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চলছে। সূত্র: আনাদোলু এজেন্সি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪