| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেতানিয়াহু জানেন ‌‘বস কে’: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ১৭:৩১:৩৭:অপরাহ্ন  |  ৭২২ বার পঠিত
নেতানিয়াহু জানেন ‌‘বস কে’: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এবং নেতানিয়াহুর আসন্ন হোয়াইট হাউজ সফর নিয়ে নতুন মন্তব্য করেছেন।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে নেতানিয়াহু সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলি। নেতানিয়াহু ভালো করেই জানেন বস কে। (এখানে বস বলতে ট্রাম্প মূলত নিজেকেই বুঝিয়েছেন।)

অ্যাক্সিওসকে ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহু নিজেই হোয়াইট হাউসে এই বৈঠকের অনুরোধ জানিয়েছেন এবং তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের পর আগামী সপ্তাহের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর আসন্ন হোয়াইট হাউস সফরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী ৭-৮ জুলাই তুরস্কের ন্যাটো সম্মেলন থেকে ফিরে আসার পর বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হতে পারে।

তবে ভিন্ন তথ্য দিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। তিনি অ্যাক্সিওসকে জানান, সফরটি এর পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল, দুই নেতা ফোনে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রে দ্রুত দেখা করতে সম্মত হয়েছেন।

এটি ফেব্রুয়ারির পর নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর হতে যাচ্ছে। ফেব্রুয়ারির সেই সফরে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরিকল্পনা উপস্থাপন করেছিলেন বলে জানা যায়। সূত্র: আল-জাজিরা ও টাইমস অব ইসরায়েল

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪