| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওমান উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, জাহাজে আগুন

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ০৮:১৩:৩৫:পূর্বাহ্ন  |  ৫৩৪ বার পঠিত
ওমান উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, জাহাজে আগুন

ইন্টারন্যাশনাল ডেস্ক: ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকার জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাহাজটিতে আগুন ধরে গেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবিদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

ইউকেএমটিও জানায়, ওমানের লিমা অঞ্চল থেকে ৮ নটিক্যাল মাইল পূর্ব দিকে সমুদ্রসীমায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

সংস্থাটির পক্ষ থেকে দেওয়া একটি জরুরি বার্তায় বলা হয়েছে, তেলবাহী ট্যাংকারটি সমুদ্রের দক্ষিণ দিক ধরে অগ্রসর হচ্ছিল। পথিমধ্যে হঠাৎ একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র জাহাজটির পোর্ট সাইডে অর্থাৎ বাম দিকে এসে আঘাত হানে। এই সংঘর্ষের পরপর ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ওই সামুদ্রিক রুট ব্যবহারকারী অন্যান্য সব নৌযানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। কোথাও কোনো সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে তা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

এই হামলায় এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে পরিবেশের কোনো ক্ষতি হয়েছে বলেও এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪