| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিবাহবিচ্ছেদের পর মৌনীর গোপন তথ্য ফাঁস!

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ১২:৪৩:৩৮:অপরাহ্ন  |  ৬১৪ বার পঠিত
বিবাহবিচ্ছেদের পর মৌনীর গোপন তথ্য ফাঁস!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার বিবাহবিচ্ছেদের ঘোষণা ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মৌনী বা সুরজ। এরই মধ্যে সাংবাদিক ও নেটপ্রভাবী সিমি চন্দোক অভিনেত্রীকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

সম্প্রতি বিভিন্ন বলিউড তারকার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে গিয়ে সিমি চন্দোক দাবি করেন, তিনি বলিপাড়ার তারকাদের নানা কর্মকাণ্ড সম্পর্কে অবগত। সেই ধারাবাহিকতায় মৌনী রায়কে নিয়েও মন্তব্য করেন তিনি। তার দাবি, মৌনীকে প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায়। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এর আগে বলিউডের কয়েকজন তারকাকে পানশালা থেকে বের হওয়ার সময় টলমল অবস্থায় দেখা যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে মৌনী রায়ের একটি ভিডিওও ব্যাপক আলোচনার জন্ম দেয়। ২০২৫ সালের শুরুর দিকে প্রকাশিত ওই ভিডিওতে মৌনীকে স্বামী সুরজ নাম্বিয়ার ও ঘনিষ্ঠ বন্ধু দিশা পাটানির সঙ্গে একটি পানশালা থেকে বের হওয়ার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যেতে দেখা যায়। পরে সুরজ তাকে ধরে গাড়িতে উঠতে সহায়তা করেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হলে অনেকেই প্রশ্ন তোলেন, মৌনী কি মদ্যপ ছিলেন? তবে বিষয়টি নিয়ে সে সময় কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। এবার সেই প্রসঙ্গ টেনে সিমি চন্দোক বলেন, “আমি আজ পর্যন্ত মৌনীর এমন কোনো ভিডিও দেখিনি, যেখানে তাকে পুরোপুরি স্বাভাবিক মনে হয়েছে। তিনি সব সময়ই নেশার ঘোরে থাকেন।” তবে এ বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং মৌনী রায়ও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে মৌনী রায়ের ব্যক্তিগত জীবন নিয়েও সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা চলছে। কিছু নেটিজেনের দাবি, অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে মৌনীর বন্ধুত্বই নাকি তাদের দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলেছে। যদিও এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি। এরই মধ্যে দিশা পাটানির সঙ্গে পাঞ্জাবি গায়ক তালবিন্দরের প্রেমের গুঞ্জনও শোনা যায়।

বিচ্ছেদের জন্য বন্ধুদের দায়ী করার চেষ্টার সমালোচনা করে মৌনীর স্বামী সুরজ নাম্বিয়ার স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের সম্পর্ক ভাঙার পর এখন কিছু বন্ধুর নাম টানা হচ্ছে। তাদের সঙ্গে আমার বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪