আন্তর্জাতিক ডেস্ক: নিজেকে ইরানের ‘নাম্বার ওয়ান টার্গেট’ দাবি করে মৃত্যুর ঝুঁকির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার রাতে ন্যাটো সম্মেলন পরবর্তী এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি মরেও যেতে পারি, কারণ আমি তাদের নাম্বার ওয়ান টার্গেট। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাতকে ‘অভূতপূর্ব সাফল্য’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, এ অভিযানের ফলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকবে।
তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদিনেই ধ্বংস হয়ে গেছে এবং দেশটির নেতৃত্ব বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ইরানের সমঝোতাকারীদের নিয়েও সমালোচনা করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ইরানের নেতারা তাকে লক্ষ্যবস্তু হিসেবে দেখেন, তবে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নন।
রিপোর্টার্স২৪/বাবি