| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের পারমাণবিক কেন্দ্রে ফিরছেন রুশ কর্মীরা

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ২২:৩০:০৩:অপরাহ্ন  |  ১৫৩৪ বার পঠিত
ইরানের পারমাণবিক কেন্দ্রে ফিরছেন রুশ কর্মীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মীদের ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া শুরু করেছে রাশিয়া। ইতোমধ্যে ৬ জন রুশ কর্মী তেহরানে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম। 

আজ শুক্রবার (১০ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ সিএনএনকে জানান, সাম্প্রতিক হামলার কারণে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মীদের স্বাভাবিক দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে বুশেহর প্রদেশে হামলার ঘটনা ঘটলেও বিদ্যুৎকেন্দ্রটি সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। এ অবস্থায় নিরাপত্তা ঝুঁকি নিয়েই কর্মীদের ইরানে ফিরিয়ে আনা হচ্ছে।

বুশেহর ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। গত মার্চে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছিল, কেন্দ্রটির আশপাশে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরে এপ্রিলে একটি ভবন ক্ষতিগ্রস্ত হলে সেখানে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মী নিহত হন।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর গত চার এপ্রিল নিরাপত্তাজনিত কারণে বুশেহর কেন্দ্র থেকে প্রায় ২০০ রুশ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল।

এদিকে বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, বুশেহর শহরের কাছে একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দাবি করেছেন, বর্তমানে দেশটির বাহিনী ইরানে কোনো হামলা চালাচ্ছে না। একই সঙ্গে ইসরায়েলি কর্মকর্তারাও সাম্প্রতিক হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। সূত্র: সিএনএন

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪