| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজান আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ২২:৪৬:২২:অপরাহ্ন  |  ১২৪০ বার পঠিত
আজান আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক: পর্দা নামল ইউরেশিয়ার দেশ তুরস্কে অনুষ্ঠিত ট্রান্স আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-র শীর্ষ সম্মেলনের। সেখানে সামরিক চুক্তিকে ছাপিয়ে আলোচনায় এখন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিষ্ট্রুন ফ্রস্তাদোত্তির ইসলাম সম্পর্কে করা মন্তব্য। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভাইরাল হয়েছে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিষ্ট্রুন ফ্রস্তাদোত্তিরকে ঘিরে একটি পোস্ট।

তুর্কি সংবাদমাধ্যমের ইংরেজি সংস্করণ ইয়ানি সাফাকের এর এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ওই পোস্টে দাবি করা হয়েছে, তুরস্ক সফর শেষে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি তুরস্কের মুসলিমদের সহনশীলতা ও আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন।

পোস্টে তার বক্তব্য হিসেবে উদ্ধৃত করা হয়, ‘তুরস্কের মুসলিমদের সহনশীলতায় আমি মুগ্ধ। তারা আমাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে, এর সুর ছিল অসাধারণ। খুব শিগগিরই আমি আবার তুরস্ক সফরে আসব।’

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী বক্তব্যটির প্রশংসা করেন, আবার অনেকে এর সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর এই মন্তব্য তুরস্কের চিরাচরিত ধর্মীয় সম্প্রীতি ও উদার আতিথেয়তার চিত্রকে বিশ্বমঞ্চে ইতিবাচকভাবে তুলে ধরেছে, যা কূটনৈতিক মহলেও বেশ প্রশংসিত হচ্ছে। অবশ্য এবারের ন্যাটোর শীর্ষ সম্মেলন আলোচনা এসেছে অতিথিদের দেওয়া উপহার নিয়ে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সম্মেলনে আসা অতিথিদের একটি করে পিস্তল উপহার দিয়েছেন। যেটা নিয়ে বিশ্ব রাজনীতিতে বেশ আলোচনা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪