| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দমন-পীড়নের রাজনীতি ফিরলে আবারও প্রতিরোধ হবে’: সারজিস আলম

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ০৪:৩৭:৫৫:পূর্বাহ্ন  |  ১৯০৭৫ বার পঠিত
দমন-পীড়নের রাজনীতি ফিরলে আবারও প্রতিরোধ হবে’: সারজিস আলম

রাবি প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, কোনো রাজনৈতিক দল যদি অতীতের ছাত্রলীগের মতো দমন-পীড়নের সংস্কৃতিতে ফিরে যায়, তাহলে আবারও ১৬ জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে উঠবে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজশাহীতে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন মার্কেটে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে ‘গেস্টরুম’ সংস্কৃতি ও রাজনৈতিক চাপের কারণে অনেক শিক্ষার্থীকে ভিন্নমত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সংগঠনের কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হতে হয়েছে। ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হতে বাধ্য করা যাবে না—এমন ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিরোধ মোকাবিলায় গুজব ও অপপ্রচারের পরিবর্তে তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তুলতে হবে। এতে রাজনৈতিক দলগুলোর জবাবদিহি বাড়বে এবং দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গে সারজিস আলম বলেন, এটি ছিল সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নেতৃত্বে নয়, বরং মানুষের বিবেকের তাড়নায় দেশজুড়ে শিক্ষার্থীরা এতে যুক্ত হয়েছিল।

রাজনৈতিক সংগঠন গঠনের বিষয়ে তিনি বলেন, নেতৃত্বের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আস্থা, পরিচিতি ও পূর্বের কাজের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। অনেকেই পরবর্তী সময়ে আন্দোলনের বড় অংশীদার হিসেবে দাবি করলেও প্রকৃত কর্মীদের অনেকেই আড়ালে থেকে গেছেন।

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহীদ ড. শামসুজ্জোহা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের স্মৃতি এই বিশ্ববিদ্যালয়ের সংগ্রামের ধারাবাহিকতার প্রতীক।

তিনি বলেন, এনসিপির লক্ষ্য হলো কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের সন্তানদের নেতৃত্বে সামনে নিয়ে আসা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪