| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামাবাদ চুক্তি থেকে সরে গেল ইরান

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ০৯:৩৯:১৬:পূর্বাহ্ন  |  ২০৩৪৬ বার পঠিত
ইসলামাবাদ চুক্তি থেকে সরে গেল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা চুক্তি’ (ইসলামাবাদ এমওইউ) থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি মঙ্গলবার আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ তথ্য জানিয়েছেন।

ঘারিবাবাদি বলেন, সাম্প্রতিক মার্কিন হামলার জবাব এবং হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘আসন্ন আগ্রাসন’ মোকাবিলার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে ইরান তার সার্বভৌম অধিকার যেকোনো মূল্যে রক্ষা করবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা করবে না।

গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের বিনিময়ে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ও বন্দর অবরোধ শিথিল করার কথা ছিল।

তবে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকারে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা শুরু করে। এরপর ১৩ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে পুনরায় অবরোধ আরোপের নির্দেশ দেন এবং হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে বাণিজ্যিক জাহাজের ওপর টোল আরোপের কথা জানান।

এর একদিন পরই চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় তেহরান।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, নতুন করে অবরোধ আরোপের পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪