| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রীর আটক

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৯২৬২ বার পঠিত
কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রীর আটক
ছবির ক্যাপশন: কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রীর আটক

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। রোববার (৪ মে) রাতে শহরের বলিদাপাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- উপজেলার মহিষাহাটি গ্রামের শাহাজান খানের ছেলে শাহারিয়ার খাঁন (৩০) ও তার স্ত্রী রত্না বেগম (২৬)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলিদাপাড়া এলাকার মোবারকগঞ্জ চিনিকলের সার গোডাউনের পাশে অভিযান চালায় কালীগঞ্জ থানা-পুলিশ। এ সময় একজন পুরুষ ও এক নারীর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। এই মাদক কারবারি দম্পতি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪