| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ০২:০৮:১৭:পূর্বাহ্ন  |  ৭৭২৪৮ বার পঠিত
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। শুক্রবার (১৭ জুলাই) নয়া দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিশ্চিত করেছেন যে বাংলাদেশের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। তিনি বলেন, হ্যাঁ, আমরা হস্তান্তরের একটি অনুরোধ পেয়েছি। আমরা আগেও যেমনটা বলেছি, অনুরোধটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার অধীনে রয়েছে।

তিনি আরও বলেন, হস্তান্তরের এই অনুরোধটি প্রাসঙ্গিক আইনি বাধ্যবাধকতা এবং বিচারিক প্রক্রিয়া বিবেচনা করে দেখা হবে।

ব্রিফিংয়ে জয়সওয়ালের কাছে আরও জানতে চাওয়া হয়েছিল যে বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে একজন রাজনীতিক হত্যার ঘটনায় ভারতের হেফাজতে থাকা এক ব্যক্তিকে হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের কাছ থেকে অন্য কোনও অনুরোধ ভারত পেয়েছে কি না। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি। রণধীর জয়সওয়াল বলেন, আমি এই মুহূর্তে এটি নিশ্চিত করতে পারছি না। আমাকে বিষয়টি পরীক্ষা করে দেখতে হবে।

প্রশ্নকারী সাংবাদিক অবশ্য ওই ঘটনায় অভিযুক্ত বা ভুক্তভোগী কারও নাম উল্লেখ করেননি।

তবে রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেন, ভারতের কাছে যেকোনও ধরনের হস্তান্তরের অনুরোধ এলে তা প্রযোজ্য আইনি প্রয়োজনীয়তা এবং বিচারিক প্রক্রিয়া অনুসারেই পরীক্ষা করে দেখা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪