| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুক্তি লঙ্ঘনের অভিযোগ: ফের আন্দোলনের হুমকি দিল ‘ককরোচ জনতা পার্টি’

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ২৩:৪৫:৫৪:অপরাহ্ন  |  ৬৫৪ বার পঠিত
চুক্তি লঙ্ঘনের অভিযোগ: ফের আন্দোলনের হুমকি দিল ‘ককরোচ জনতা পার্টি’

আশিস গুপ্ত, নতুন দিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-এর সঙ্গে গত ২৫ জুলাই স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করে আন্দোলনকারীদের ওপর পুলিশি নিপীড়ন অব্যাহত রাখার অভিযোগে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের বিরুদ্ধে পুনরায় দেশব্যাপী আন্দোলন শুরুর হুশিয়ারি দিল ‘ককরোচ জনতা পার্টি’। 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর মাত্র দু’দিন আগেই তাদের ৪৯ দিনের দীর্ঘ বিক্ষোভ স্থগিত ঘোষণা করেছিল মাত্র দু’মাস বয়সী এই সংগঠনটি। কিন্তু চুক্তি খেলাপের অভিযোগে পুনরায় অচলাবস্থা তৈরি হওয়ায় কেন্দ্র ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা নতুন করে তুঙ্গে উঠেছে। 

সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) দেওয়া এক পোস্টে সিজেপি-র মুখপাত্র অভিষেক রাঙ্কা অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না বলে কেন্দ্র সরকার যে আশ্বাস দিয়েছিল, তা সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে। 

তিনি লেখেন, "আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের ওপর কোনো পুলিশি পদক্ষেপ না নেওয়ার চুক্তি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। বিহার ও পশ্চিমবঙ্গে একাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লি ও অন্যান্য রাজ্যে বহু ছাত্রকে নজরদারিতে রেখে হেনস্থা করা হচ্ছে। এমনকি দিল্লিতে যেসমস্ত স্বেচ্ছাসেবকরা আন্দোলনকারীদের রসদ জোগাচ্ছিলেন, তাদেরকেও বেআইনিভাবে আটক করার খবর মিলছে।" 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিহার, পশ্চিমবঙ্গ বা দিল্লির মতো রাজ্যগুলিতে দায়ের করা সমস্ত এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং দিল্লি পুলিশ, কেন্দ্রীয় সংস্থাসমূহ কিংবা বিজেপি ও তাদের সহযোগী দল শাসিত রাজ্যগুলিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা দায়ের করা চলবে না। 

সিজেপি দাবি করেছে, মামলা প্রত্যাহার ও আইনি নিশ্চয়তা সংক্রান্ত চুক্তির একটি লিখিত প্রতিলিপি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে বুধবারের মধ্যে তাদের কাছে হস্তান্তর করতে হবে, অন্যথায় তারা পুনরায় রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে। 

এর আগে সিজেপি-র অপর এক মুখপাত্র সৌরভ দাস অভিযোগ তুলেছেন যে, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহারে শিক্ষার্থীদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক করা হচ্ছে। 

তাদের স্পষ্ট কথা, কেন্দ্রীয় সরকার বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলোতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলেই তারা আন্দোলন স্থগিত করেছিলেন। কিন্তু চক্রান্ত করে সেই আস্থা ভঙ্গ করা হলে এবং আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তি দিয়ে দায়ের করা এফআইআর প্রত্যাহার না করা হলে দেশের "লাখ লাখ যুবসমাজের" স্বার্থে তারা আবার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪