| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ২২:৩৯:৩১:অপরাহ্ন  |  ১৮১৬ বার পঠিত
ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের সংকট বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।

বুধবার (২৯ জুলাই) অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সাম্প্রতিক বিশ্লেষণেও একই চিত্র উঠে এসেছে। তাদের মতে, ইরানের বিরুদ্ধে সংঘাত শুরুর পর থেকেই আমেরিকার প্যাট্রিয়ট ও থাড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত আরও দ্রুত কমে যাচ্ছে।

বিশ্লেষণে বলা হয়, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে অস্ত্রের এই চরম ঘাটতি অঞ্চলে মোতায়েন মার্কিন সেনা ও সামরিক ঘাঁটিগুলোকে আরও বড় ঝুঁকির মুখে ফেলবে। সূত্র: মিডল ইস্ট আই

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪