রিপোর্টার্স ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারেকশনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই এটি একটি বেসরকারি মিডিয়া সংস্থা আয়োজন করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সোয়াল।
মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেন, শেখ হাসিনার ইন্টারেকশন একটি বেসরকারি মিডিয়া সংস্থা আয়োজন করছে। ভারত সরকারের এই আয়োজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই
রণধীর জয়সোয়াল বলেন, ভারত সরকার ওই মঞ্চ থেকে উৎথাপিত বক্তব্যে কোনো সমর্থন করে না বা তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।
রিপোর্টার্স২৪/ধ্রুব