| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠক দীনেশ ত্রিবেদীর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ২২:৩৫:৪৬:অপরাহ্ন  |  ৭১৩ বার পঠিত
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠক দীনেশ ত্রিবেদীর

রিপোর্টার্স ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠকের পর তিনি দিল্লি সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।

কূটনৈতিক সূত্র জানায়, ঢাকায় দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঢাকা ও দিল্লির মধ্যে তৈরি হওয়া কিছু অস্বস্তিকর পরিস্থিতির পর উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানোর উদ্যোগের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো।

এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদী সোমবার (১০ আগস্ট) প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়া, পারস্পরিক আস্থা বৃদ্ধি ও অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪