| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ২২:৪৭:২৩:অপরাহ্ন  |  ৭৭২ বার পঠিত
কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের কেশম দ্বীপের উপকূলে মোটা কালো তেলের স্তর ভেসে উঠেছে। হরমুজ প্রণালির কাছে অবস্থিত দ্বীপটির দক্ষিণ-পূর্ব উপকূলের এক কিলোমিটারের বেশি এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়েছে। খবর রয়া নিউজের।

কেশম দ্বীপের পরিবেশ অধিদপ্তরের প্রধান শাহমোরাদ জাফারি জানান, সমুদ্রের তীরে বিভিন্ন স্থানে তেলের পুকুরের মতো স্তর দেখা গেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, দূষণ এক কিলোমিটারের বেশি উপকূলজুড়ে ছড়িয়ে পড়েছে।

তেলের উৎস এখনো শনাক্ত করতে পারেনি ইরানি কর্তৃপক্ষ। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেলের উৎস অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

কর্তৃপক্ষের ধারণা, তেলের উৎস সামুদ্রিক কোনো স্থাপনাও হতে পারে। তবে এখন পর্যন্ত দূষণের নির্দিষ্ট কারণ বা উৎস নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, কেশম দ্বীপ হরমুজ প্রণালিতে অবস্থিত। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে সংযোগকারী এই জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। সূত্র : রয়া নিউজ

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪