| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রয়োজন হলে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ২২:২৮:৩৩:অপরাহ্ন  |  ৩৮৮ বার পঠিত
প্রয়োজন হলে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে তুচ্ছতাচ্ছিল্য না করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, হরমুজ প্রণালির পাহারায় থাকা ইরানি সেনারা যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত এবং সুযোগ পেলে ট্রাম্পের ‘পা ভেঙে দেবে’। তার এই মন্তব্যের খবর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। 

রোববার (১৬ আগস্ট) আইআরআইবিকে দেওয়া বক্তব্যে আমির হাতামি বলেন, হরমুজ নিয়ে এমন মন্তব্যকে ঠাট্টা-মশকরা হিসেবে নেওয়া বড় ভুল হবে। তার ভাষায়, এটি ইরান এবং হরমুজ প্রণালির নিরাপত্তায় নিয়োজিত রক্ষকেরা এমনভাবে প্রস্তুত রয়েছেন যে প্রয়োজন হলে তারা ট্রাম্পের ‘পা ভেঙে দিতে’ পারেন। 

আমির হাতামি দাবি করেন, মার্কিন সেনাদের আরব উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এসব এলাকায় মার্কিন বাহিনীকে আর প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি।

ইরানের সেনাপ্রধান আরও বলেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সুযোগও দেওয়া হবে না। ইরান এ ধরনের পরিস্থিতি কখনো মেনে নেবে না বলে জানান তিনি।

এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ এই প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান ট্রাম্পের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে হরমুজের ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বের দাবি পুনর্ব্যক্ত করেছে।

এদিকে হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সেনাপ্রধান আমেরিকান বাহিনীর বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। তার বক্তব্যে দুই দেশের মধ্যকার সামরিক উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪