| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ২২:৫০:১৮:অপরাহ্ন  |  ৩২৯ বার পঠিত
ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে চুক্তির পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটিতে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুমকি দেন।

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বর্তমানে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলছে। একই সঙ্গে ওয়াশিংটনও তেহরানের সঙ্গে এ বিষয়ে পৃথক আলোচনা চালিয়ে যাচ্ছে।

ওমান ও ইরানের চলমান আলোচনার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।’ ট্রাম্প একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানান।

ইংস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ট্রাম্পের বরাত দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানোর’ আহ্বান জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪