| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে মোদি পূজা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ২১:০৭:৩৩:অপরাহ্ন  |  ৭৭৩ বার পঠিত
দিল্লিতে মোদি পূজা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূজা করেছে তৃতীয় লিঙ্গের মানুষ। বৃহস্পতিবার এ পূজার আয়োজন করা হয়। সেখানে হনুমানরূপে মোদির একটি কার্ডবোর্ড রাখা হয়। আর মোদির নামে ‘জয় জয় মোদি’, ‘হর হর মোদি’ নামে স্লোগান দেন তারা। 

সংবাদমাধ্যম দ্য অবজার্ভার পোস্ট জানিয়েছে, দিল্লিতে মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ। যেখানে মন্দিরটি বানানো হবে সেখানেই মোদিকে গতকাল পূজা করা হয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তৃতীয় লিঙ্গের মানুষ এই পূজাকে ‘শ্রী মোদি চালিশা’ নাম দিয়েছে। তাদের এ কর্মকাণ্ড অনেক মানুষের নজরে এসেছে। কারণ সাধারণত এটি ‘হনুমান চলিশা’ নামে পরিচিত।

সেখানে তৃতীয় লিঙ্গের নেতা রাজন সিং এবং মহামন্দেলশ্বর বৈভবী উপস্থিত ছিলেন। এদিকে প্রেস ক্লাব ইন্ডিয়া জানিয়েছে, সেখানে প্রধানমন্ত্রী মোদিকে পূজা করার কোনো অনুষ্ঠানের তারা অনুমোদন দেয়নি। সংগঠনটি বলেছে, তৃতীয় লিঙ্গের মানুষ তাদের একটি হল সংবাদ সম্মেলন আয়োজনের জন্য ভাড়া করেছিল। কিন্তু এর বদলে সেখানে তারা পূজার আয়োজন করেছে। যার মাধ্যমে ভাড়ার চুক্তি লঙ্ঘন করা হয়েছে।

সংগঠনটি আরও বলেছে, তারা সেখানে পূজা হতে দেখে দ্রুত হস্তক্ষেপ করে এবং তাদের আয়োজন বন্ধ করে দেয়। এ ব্যাপারে এক্সে এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া বলেছে, প্রেস ক্লাব অব ইন্ডিয়া একটি ছবি বা ভিডিও দেখতে পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে আমাদের এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবার জ্ঞাতার্থে স্পষ্ট করা হচ্ছে আমরা এ ধরনের কোনো আয়োজন করিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪