| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রালে স্থানান্তরের সিদ্ধান্ত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ২১:২১:১৭:অপরাহ্ন  |  ২৭৪১ বার পঠিত
ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রালে স্থানান্তরের সিদ্ধান্ত

রিপোর্টার্স ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা-বিষয়ক উপদেষ্টা, সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন এবং সরকারি সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের এ সিদ্ধান্তের মাধ্যমে তাদের একাডেমিক মানোন্নয়নে বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

স্থানান্তর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী, অধ্যক্ষ, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪