| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফোরকান ও রাফির নেতৃত্বে সিইউডিসির ২৬-২৭ সেশনের প্রেসিডেন্সিয়াল ফোরাম ঘোষণা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ২৩:৫৭:১০:অপরাহ্ন  |  ১৪৭৬ বার পঠিত
ফোরকান ও রাফির নেতৃত্বে সিইউডিসির ২৬-২৭ সেশনের প্রেসিডেন্সিয়াল ফোরাম ঘোষণা

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (সিইউডিসি) আয়োজিত ‘Annual General Meeting ’26’-এ ২০২৬-২৭ সেশনের জন্য প্রেসিডেন্সিয়াল ফোরাম ঘোষণা করা হয়েছে। সমাজবিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী নবনির্বাচিত প্রেসিডেন্সিয়াল ফোরামের সদস্যদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফুরকান উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু তালহা রাফি। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাত জেনিফার ও সাজ্জাদ বিন আহসান।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. ফুরকান উদ্দিন বলেন, “সিইউডিসির প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় ক্লাবের সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের সহযোগিতায় আমার ক্লাবের পথচলা সহজ হয়েছে। আশা করি, আগামী পথচলাতেও তাদের পাশে পাব।”

বিদায়ী বক্তব্যে সিইউডিসির সাবেক সভাপতি ও ক্লাবের আহ্বায়ক নোমান ইবনে মোসলেহ উদ্দীন বলেন, “২০২৫ সালের মার্চে প্রতিষ্ঠিত এই ক্লাবের পথচলায় আমি কিছু মানুষের নিঃস্বার্থ সহযোগিতা পেয়েছি। তারা মেধা ও মননে পরিপূর্ণভাবে সহযোগিতা করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “সিইউডিসির মাধ্যমে ক্যাম্পাসে শ্রেণি, বর্ণ, ধর্ম কিংবা আদর্শের ভিন্নতা ভুলে একজন শিক্ষার্থী হিসেবে পরিচয়ই প্রধান হয়ে উঠবে—এমন একটি পরিবেশ তৈরি করতে চাই।”

বিদায়ী বক্তব্যের শেষ পর্যায়ে তিনি নবনির্বাচিত নেতৃত্ব ও ক্লাবের সদস্যদের উদ্দেশে বলেন, “আগামী দিনের ক্লাবের পথচলায় হয়তো সরাসরি তোমাদের সঙ্গে আগের মতো কথা বলা হবে না। আশা করি, তোমরাও সিইউডিসিকে নিজেদের মতো করে ধারণ করবে এবং ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

নতুন নেতৃত্বের হাত ধরে সিইউডিসি বিতর্কচর্চার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, মুক্তচিন্তা ও পারস্পরিক সম্প্রীতি বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪