চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাব (ACC) আয়োজিত দেশের অন্যতম প্রতিযোগিতামূলক বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন ‘বিজষ্টার সিজন V’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমিন, প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাডমিনিস্ট্রেশন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুরসহ বিভাগের শিক্ষকরা।
২ লাখ ৫০ হাজার টাকার প্রাইজপুলের এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা সেরা ছয়টি দল অংশ নেয়। প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে তাদের কৌশলগত চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।
ফাইনালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রেকিটের সাপ্লাই ডিরেক্টর মোহাম্মদ জিয়া উদ্দিন, বিএসআরএমের হেড অব সেলস মোহাম্মদ মেহেদী হোসাইন চৌধুরী এবং কেডিএস আরএমজি সলিউশনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আসিফ মো. তানভীর হোসাইন, এফসিএ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল শেষে ‘দি ল্যানিস্টার’ চ্যাম্পিয়ন হয়ে ১ লাখ টাকা প্রাইজমানি অর্জন করে। ‘এক্সিট স্ট্র্যাটেজি’ প্রথম রানার্স-আপ হয়ে ৭০ হাজার এবং ‘হেইট অর গ্লোরি’ দ্বিতীয় রানার্স-আপ হয়ে ৫০ হাজার টাকা পায়। অন্য তিন ফাইনালিস্ট দল প্রত্যেকে ১০ হাজার টাকা করে প্রাইজমানি লাভ করে।
মেধা, কৌশল ও উদ্ভাবনের এই আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামে বিজষ্টার সিজন V-এর।
রিপোর্টার্স২৪/ধ্রুব