| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মক্কায় রেড অ্যালার্ট জারি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ২২:২৬:২৩:অপরাহ্ন  |  ১১৭০ বার পঠিত
মক্কায় রেড অ্যালার্ট জারি

ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। গালফ নিউজ জানিয়েছে, ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় এ সতর্কতা দেওয়া হয়েছে।

মক্কার তাইফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে আকস্মিক বন্যার পাশাপাশি ধুলা ও বালুঝড়ের আশঙ্কা রয়েছে।

পবিত্র নগরী মক্কা ছাড়াও জাজান, আসির, আল বাহা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

এনসিএম জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু অংশের পাশাপাশি পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের দক্ষিণ অংশেও সক্রিয় বাতাসসহ বৃষ্টিবাহী বজ্র মেঘ তৈরি হতে পারে। এছাড়া পূর্ব সৌদির উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে কুয়াশা পড়তে পারে, এতে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও সৌদি আরবের বিভিন্ন এলাকায় তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির ওপরে। মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪