| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, নিহত চার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ২০:০১:৫৩:অপরাহ্ন  |  ৫৯৭৯ বার পঠিত
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, নিহত চার

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের তেহরানে এক বিয়ে বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে যুক্তরাষ্ট্র। এ হামলায় বিয়ের অনুষ্ঠানে থাকা চারজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধাপরাধ' হিসেবে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।

তিনি বলেছেন, এটি “ইচ্ছাকৃতভাবে বাধানো একটি বেআইনি যুদ্ধ”।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে, তিনি দক্ষিণ ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হওয়ার একটি ভিডিও শেয়ার করেন।

তিনি লিখেছেন, “ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবৈধ যুদ্ধ গত রাতে উন্মোচিত হয়েছে”।

পরে আরেকটি পোস্টে বাকাই আরো বলেন, ভিডিওটি “যুদ্ধাপরাধের আসল চেহারা তুলে ধরেছে”।

ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন একটি ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার একটি বাড়িতে আঘাত হানলে বিয়ের অনুষ্ঠানে একজন শিশুসহ চারজন নিহত হন।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা এই হামলা সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে জানে, কিন্তু তারা কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪