| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবি'র আলাওল হল সংসদের জিএস নূরনবী'র বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ইং | ১৩:১৫:৫০:অপরাহ্ন  |  ৫৩৭ বার পঠিত
চবি'র আলাওল হল সংসদের জিএস নূরনবী'র বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল ও এ.এফ.রহমান হল ক্যান্টিনে পানির ফিল্টার স্থাপনকে কেন্দ্র করে, আলাওল হল সংসদের জিএস মোঃ নুরনবী’র বিরুদ্ধে আনিত আর্থিক অসঙ্গতির অভিযোগের সত্যতা মেলেনি বলে জানিয়েছেন আলাওল হল প্রশাসন।

অভিযুক্ত ভুক্তভোগী মো. নুরনবী হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলাওল হল ছাত্র সংসদের জিএস হিসেবে দায়িত্ব পালন করছে।

গত বৃহস্পতিবার আলাওল হল প্রভোস্ট অধ্যাপক জমালুল আকবর চৌধুরী কতৃক সাক্ষরিত চিঠিতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়।

তদন্তে বলা হয়,পানির ফিল্টার স্থাপনকারী ওয়াটার সেন্টারের মালিক জনাব নেয়ামুল হাসান এর বক্তব্য অনুযায়ী, তার অতিরঞ্জিত ফোনালাপ, বক্তব্য ও ভুল তথ্যে, হল সংসদের যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মাহিন হানজালা ও সহকারী রেজিস্টার জনাব মোঃ আশরাফুল মাওলাসহ সংশ্লিষ্ট অন্যান্যদের মধ্যে উত্তেজনা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে, ১০ হাজার টাকার কোন আর্থিক লেনদেন হয়নি। 

এ বিষয়ে আলাওল হল সংসদের জিএস মোঃ নুরনবী হাসান বলেন,আলাওল হল প্রশাসন ও হল সংসদের সকলের উপস্থিতিতে তদন্ত করা হয় এবং তাকে (ঠিকাদার) জিজ্ঞেস করা হলে, আমার সম্পর্কে এ ধরনের কোন সম্পৃক্ততার সত্যতা পাওয়া যায়নি।তবে, আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ অপপ্রচার চালানো হয়েছে। এর পেছনে প্রশাসনিক কর্মকর্তাসহ রাজনৈতিক ব্যক্তি জড়িত। আমার দায়িত্বের মেয়াদ শেষ হবার পরেও, যদি কেউ এটা প্রমাণিত করতে পারে আমি কথা দিচ্ছি, স্বইচ্ছায় আমার ছাত্রত্ব বাতিল করে নেব। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪