| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানি সহায়তা মেলেনি, হুথি দমনে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সাহায্য চায় রিয়াদ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৯:১১:০৬:অপরাহ্ন  |  ৮০ বার পঠিত
পাকিস্তানি সহায়তা মেলেনি, হুথি দমনে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সাহায্য চায় রিয়াদ

আশিস গুপ্ত, নয়াদিল্লি: ইয়েমেনের লোহিত সাগর উপকূল এবং গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালীর সিংহভাগ হুথি বিদ্রোহীদের দখলে চলে যাওয়ায় গভীর সংকটে পড়েছে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। দীর্ঘদিনের মিত্র দেশগুলোর কাছ থেকে প্রত্যাশিত সামরিক সহায়তা না পেয়ে অবশেষ ইসরায়েলের দ্বারস্থ হয়েছে রিয়াদ, যদিও দেশটির সাথে সৌদি আরবের আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

ইসরায়েলি সংবাদমাধ্যম 'দ্য জেরুজালেম পোস্ট' এবং 'ইসরায়েল হায়োম'-এর প্রতিবেদন অনুযায়ী, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর মধ্যস্থতায় পরোক্ষভাবে ইসরায়েলের সাথে যোগাযোগ করেছেন। উদ্দেশ্য, লাল সাগর ও বাব আল-মানদেব প্রণালীতে হুথি বিদ্রোহীদের মোকাবিলায় গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা। 

সম্প্রতি আনসার আল্লাহ (হুথি) বিদ্রোহীরা এক আকস্মিক অভিযানে সৌদি সমর্থিত ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট’কে হটিয়ে ইয়েমেন উপকূল ও আশেপাশের দ্বীপগুলোর নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়। এর ফলে জুলাই থেকে কার্যকর থাকা সৌদি জাহাজ চলাচলের ওপর অবরোধ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে হুথিরা। বাব আল-মানদেব প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং পাইপলাইনে হামলার কারণে সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানি প্রক্রিয়া সম্পূর্ণ স্তব্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। 

এই সংকটময় মুহূর্তে সৌদি আরব তাদের ‘মক্কা চুক্তি’র অংশীদার পাকিস্তানের সহায়তা চাইলেও তা মেলেনি। ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কেবল সৌদির নিজস্ব ভূখণ্ড রক্ষায় সেনা পাঠাতে প্রস্তুত, তবে অন্য দেশের মাটিতে সামরিক অভিযানে অংশ নেবে না। অন্যদিকে আমেরিকা ও যুক্তরাজ্য সরাসরি সেনা অভিযানে না গিয়ে কেবল গোয়েন্দা তথ্য ও সামরিক উপদেষ্টা দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে। 

এমন পরিস্থিতিতে ঐতিহাসিক শত্রুতা ভুলে ইসরায়েলের সাহায্য চাওয়াকে রিয়াদের চরম বাধ্যবাধকতা হিসেবে দেখা হচ্ছে। তবে ইসরায়েলি গণমাধ্যম 'হারেৎজ' জানিয়েছে, হুথিদের সম্ভাব্য রকেট হামলা ও অর্থনৈতিক ঝুঁকির কথা মাথায় রেখে ইসরায়েল একা কোনো অভিযানে না গিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক জোটের মাধ্যমেই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪