| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুতিনের ‘পবিত্র যুদ্ধে’ সমর্থন দিলেন কিম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ২২:৩৭:৪৫:অপরাহ্ন  |  ১৯৬ বার পঠিত
পুতিনের ‘পবিত্র যুদ্ধে’ সমর্থন দিলেন কিম

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার সঙ্গে যৌথ কার্যক্রম আরও সম্প্রসারিত ও গভীর করার অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একই সঙ্গে রাশিয়ার বর্তমান ‘পবিত্র যুদ্ধে’ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিজয়ের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন বার্তা পাঠানোর পর তার জবাবে এসব কথা বলেন কিম।

কিম বলেন, বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও দুই দেশের জোটগত সম্পর্কের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা সমন্বিতভাবে আরও বিস্তৃত করার দৃঢ় ইচ্ছা রয়েছে পিয়ংইয়ং সরকারের।

রাশিয়ার বর্তমান যুদ্ধকে দেশের নিরাপত্তা স্বার্থ ও আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষার পবিত্র যুদ্ধ হিসেবে উল্লেখ করে কিম বলেন, এতে রাশিয়ার বিজয় নিয়ে তিনি নিশ্চিত। পুতিন ও রুশ জনগণের প্রতি তার অপরিবর্তনীয় সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কিমের এই বক্তব্যকে ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের প্রতি সমর্থন হিসেবেই দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। ২০২৪ সালে উত্তর কোরিয়া ইউক্রেনে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য সেনা পাঠায় বলে পশ্চিমা দেশগুলোর দাবি রয়েছে। এরপর দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সামরিক সহযোগিতাও আরও জোরদার হয়েছে।

রাশিয়ার পাশাপাশি চীনের সঙ্গেও সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন কিম। রোববার কেসিএনএ প্রকাশিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে দেওয়া এক জবাবি বার্তায় তিনি বলেন, ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও উন্নত করতে এবং দুই দেশের অভিন্ন সমাজতান্ত্রিক লক্ষ্য এগিয়ে নিতে চীনের সঙ্গে কাজ করবে উত্তর কোরিয়া।

গত ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিমকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন পুতিন ও শি। এর জবাবেই রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে পৃথক বার্তা দেন উত্তর কোরিয়ার নেতা। সূত্র : রয়টার্স

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪