| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে সর্বোচ্চ ২,২১৬ টাকা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ১০:৫৯:৩১:পূর্বাহ্ন  |  ২৬১৫ বার পঠিত
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে সর্বোচ্চ ২,২১৬ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা তিন দফা দাম কমার পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এই দাম বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এর আগে এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

এদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারিত রয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে দেশের বাজারে স্বর্ণের অলংকার কিনতে এখন আগের তুলনায় বাড়তি অর্থ গুনতে হবে ক্রেতাদের।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪